Monday, November 2, 2026
জেলা

উত্তরবঙ্গে আসছেন মূখ্যমন্ত্রী

Published by Newz4 Admin |
Ananya Dey Posted by Ananya Dey
- September 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
উত্তরবঙ্গে আসছেন মূখ্যমন্ত্রী

আলিপুরদুয়ার, অনন্যা দে : আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে বাঘিনী ছাড়া হবে ইতিমধ্যে বুধবার বিহারের বাল্মীকি জঙ্গল থেকে একটা বাঘিনিকে বক্সায় আনা হয়েছে। আগামী ২ অক্টোবর বক্সায় আসবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এদিন একথা জানান বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও। এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউসে এই বিষয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বনমন্ত্রী, আলিপুরদুয়ার জেলাশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের একাধিক আধিকারিক ও বনদফতরের আধিকারিকরা।

আগামী ২ রা অক্টোবর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বক্সায় টাইগার রি ইন্ট্রোডাকশন নিয়ে এই অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানের কেন্দ্রীয় বনমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। সেদিন এই প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বাঘিনীটিকে। তবে ২৫ মাইল নাকি অন্য কোনও রুটের জঙ্গলে বাঘিনীটিকে ছাড়া হবে তা নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না বন দফতর। বনমন্ত্রী এবং জেলা প্রশাসনের আধিকারিকরা এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। বনমন্ত্রী মনোজ কুমার ওরাও জানান, " দীর্ঘ প্রতীক্ষার পর বাঘিনীটিকে নিয়ে আসতে আমরা সফল হয়েছি। বর্তমানে সেটিকে ইনক্লজারে রাখা হয়েছে।  তার স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত হবে। রেডিও কলার পরানো রয়েছে। মনিটরিং সব সময় হবে। জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের কোনও ভয় নেই । বনকর্মীরা সব সময় নজরে রাখবে বাঘিনীটিকে। "

আগামী ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘিনী ছাড়া হবে। ইতিমধ্যেই বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে একটি বাঘিনী বক্সায় আনা হয়েছে। বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁও জানান, ২ অক্টোবর বক্সায় আসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব থাকবেন অনুষ্ঠানে। এদিন আলিপুরদুয়ার সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপারসহ প্রশাসন ও বনদফতরের আধিকারিকরা।

— বিজ্ঞাপন —
Advertisement