Thursday, November 12, 2026
জেলা

ছটপুজোর প্রস্তুতি তুঙ্গে, ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলির ঘাটে বিশেষ নজর প্রশাসনের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ছটপুজোর আগে নদীর ঘাট পরিদর্শনে পুলিশ ও প্রশাসন

অনন্যা দে, আলিপুরদুয়ার, ১২ নভেম্বর: ছটপুজো আসন্ন। তার আগেই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন ছটঘাটে শুরু হয়েছে জোর প্রস্তুতি। তবে পুজোর আয়োজনের পাশাপাশি নিরাপত্তা নিয়েও বিশেষ সতর্ক প্রশাসন। বিশেষ করে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলির ঘাটগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন ছটঘাট পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকরা।

বিশেষ নজর রয়েছে তোর্ষা নদীর ছটঘাটগুলির উপর। বৃহস্পতিবার হাসিমারার তোর্ষা নদী সংলগ্ন ছটঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী বিশাল লামা। সেখানে ছটপুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটির সদস্যদের স্পষ্টভাবে জানানো হয়েছে, নদীর একেবারে সামনে বা গভীর জলের কাছে ছটঘাট তৈরি করা যাবে না। যেখানে জলের গভীরতা কম, সেখানেই পুণ্যার্থীদের পুজোর ব্যবস্থা করতে হবে।

প্রশাসনের আশঙ্কা, ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলির জলস্তর যেকোনও মুহূর্তে বেড়ে যেতে পারে। ফলে সামান্য অসতর্কতায় বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে। এদিন ছটপুজো উপলক্ষে ঘাটগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

— বিজ্ঞাপন —
Advertisement