Tuesday, November 3, 2026
জেলা

ভয়ের কিছু নেই, বাঘিনী ‘ডুয়ার্সরানি’কে নিরাপদে ঘরে ফেরানোই লক্ষ্য: বনমন্ত্রী

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 03, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঘিনীকে নিজের ডেরায় ফেরাতে তৎপরতা বন দপ্তরের

অনন্যা দে, আলিপুরদুয়ার, ৩ নভেম্বর: অসমের লোকালয়ে ঢুকে পড়া বক্সার বাঘিনী ‘ডুয়ার্সরানি’কে নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাকে নিরাপদে উদ্ধার করে নিজের ডেরায় ফিরিয়ে নিয়ে যাওয়াই বন দফতরের লক্ষ্য। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।

মন্ত্রী জানান, প্রথমদিকে বাঘিনী যেদিকে যাচ্ছিল, সেদিকেই যেতে দেওয়া হয়েছিল। শুধু তার গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। কিন্তু গত দুই-তিন দিন ধরে সে লোকালয়ের দিকে চলে আসায় তাকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রের অনুমতি মিলেছে। গত দু’দিন ধরে তাকে ধরার চেষ্টা চলছে। পরিস্থিতি অনুকূলে থাকলে মঙ্গলবারই তাকে উদ্ধার করা হতে পারে।

স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বনমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত বাঘিনী কারও কোনও ক্ষতি করেনি। অসম ও পশ্চিমবঙ্গের বন দফতরের কর্মীরা যৌথভাবে তার উপর নজর রাখছেন। বাঘিনীটি অত্যন্ত লাজুক। তাকে নিরাপদে নিজের আবাসস্থলে ফিরিয়ে দেওয়াই মূল লক্ষ্য।

মন্ত্রী আরও বলেন, অসমের বনাঞ্চল ও বক্সা মিলিয়ে বৃহত্তর বনাঞ্চল। ভবিষ্যতেও বাঘিনী দুই রাজ্যের জঙ্গলে যাতায়াত করতে পারে। বাঘিনী উদ্ধারের বিষয়টিকে অগ্রাধিকার দিতে মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

 

— বিজ্ঞাপন —
Advertisement