আলিপুরদুয়ার: দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে শুক্রবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে প্রকৃতিতে উন্মুক্ত করা হলো বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে আনা বাঘিনীকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র সিং যাদব, বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও এবং বন দফতরের আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে বাঘিনীটিকে জঙ্গলে ছাড়া হয়।
এরপর সেখান থেকে সড়কপথে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে পৌঁছন মুখ্যমন্ত্রী। সভায় তিনি জানান, আলিপুরদুয়ারের বক্সা এবং অসমের মানস জাতীয় উদ্যান মিলিয়ে প্রায় ২০০০ একর জমি চিহ্নিত করে বিশ্বমানের ফরেস্ট ট্যুরিজম ডেস্টিনেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রীর পরিকল্পনাকে দ্রুত বাস্তবায়নের কথাও জানান তিনি।
পর্যটকদের জন্য সুখবর। ২০২৯-এর মধ্যে বাঘের বিচরণক্ষেত্র গড়ার লক্ষ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Published by Newz4 Admin
|
Posted by Ananya Dey
-
October 02, 2026
Posted by Ananya Dey
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —