Sunday, November 1, 2026
উত্তরবঙ্গ

বাঘের সংখ্যা বাড়াতেও তৃণমূল সরকারের অনীহা, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 03, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঘের সংখ্যা বাড়াতেও তৃণমূল সরকারের অনীহা, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

অনন্যা দে:আলিপুরদুয়ার: দেশে  আনা বাঘিনীকে প্রকৃতিতে ছাড়া হয়। এর আগে রাজস্থানের সারিস্কা এবং মধ্যপ্রদেশের পান্না ব্যাঘ্র প্রকল্পে বাঘ পুনঃপ্রবর্তন করা হয়েছিল। দুই জায়গাতেই বর্তমানে বাঘের সংখ্যা বেড়েছে। বক্সাতেও একই সাফল্য আসবে বলে আশাবাদী কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।তিনি জানান, একসময় বক্সার জঙ্গলে বাঘের বিচরণ ছিল। পরে বক্সা বাঘশূন্য হয়ে পড়ে। কেন বাঘ হারিয়ে গেল, তা জানতে ২০১৮ সাল থেকে তৎকালীন রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর। তবে আট বছরেও বাঘ ফেরানোর বিষয়ে তৎকালীন সরকারের তেমন উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ করেন মন্ত্রী।
বর্তমানে রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্পে বাঘ বেড়ে হয়েছে ৫৬ টি। দেশে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮ টি বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

— বিজ্ঞাপন —
Advertisement