Tuesday, November 3, 2026
জেলা

দাসপুরে, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে বলল মাল বোঝাই ট্রাক, আহত এক!

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- November 03, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দোকানে ঢুকে পড়া দুর্ঘটনাগ্রস্ত ট্রাক

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-গৌরা বাজারে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের দুই দোকানে ঢুকে পড়ল মালবোঝাই লরি, ক্ষতিগ্রস্ত টোটো-স্কুটিসহ একাধিক সাইকেল।মঙ্গলবার সকালেই মালবোঝাই লরির দাপটে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল দাসপুরের গৌরা বাজার। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি সোজা রাস্তার পাশের ফুটপাতের উপর থাকা দুটি দোকানে ঢুকে পড়ে। আচমকা এই ঘটনায় গোটা বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টা নাগাদ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের মাঝে দাসপুর থানার অন্তর্গত গৌরা বাজারের ব্যস্ততম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় একটি মালবোঝাই লরি রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর লরিটি রাস্তার পাশের দুটি দোকানে ধাক্কা মেরে ভিতরে ঢুকে যায়। লরির ধাক্কায় দোকানের সামনে ও পাশাপাশি রাখা একাধিক যানবাহন দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়।

এই দুর্ঘটনায় মোট আটটি সাইকেল, একটি টোটো এবং একটি স্কুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। হঠাৎ বিকট শব্দে লরিটি দোকানে ঢুকে পড়ায় আচমকাই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। মুহূর্তেই  ঘটনাস্থলে ভিড় জমে যায়।

তবে সকালের ব্যস্ত সময়ে বাজারের মধ্যে এই ধরনের দুর্ঘটনা স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে  উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। বিশেষত বাজারের মতো এই জনবহুল এলাকায় ভারী যানবাহনের চলাচল এবং চালকদের সতর্কতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে কি ভাবে চালক লরিটির নিয়ন্ত্রণ হারালেন, যান্ত্রিক ত্রুটি না অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement