Tuesday, November 3, 2026
জেলা

পাঠভবন ও শিক্ষাসত্রকে কেন্দ্রীয় স্বীকৃতির উদ্যোগ

Published by Newz4 Admin - October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পাঠভবন ও শিক্ষাসত্রকে কেন্দ্রীয় স্বীকৃতির উদ্যোগ

নিউজ ফোর ব্যুরো:  দীর্ঘদিনের সমস্যা।সেই সমস্যার সমাধানের আশায় ছুটতে হয়েছিল আদালতের দুয়ারেও।কিন্তু সমাধান আসেনি।চিন্তায় ছিলেন অভিভাবক থেকে ছাত্র-ছাত্রীরা।এবার সেই সমাধানের দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গিয়েছে বিশ্বভারতী।পাঠভবন ও শিক্ষাসত্র এই দুই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় স্বীকৃতি আনার প্রক্রিয়া শুরু করেছে বিশ্বভারতী।এতদিন বোর্ড নিয়ে সমস্যা ছিল এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের।সমস্যা এতটাই গুরুতর ছিল যে, বিভিন্ন চাকরির পরীক্ষায় আবেদনে বোর্ডের নাম নিয়ে সমস্যায় পড়তে হয়েছে প্রাক্তনীদের।

বিশ্বভারতী সূত্রে জানা গেছে,এত দিন পাঠভবন ও শিক্ষাসত্র কোনও প্রচলিত রাজ্য বা কেন্দ্রীয় স্কুল বোর্ডের অন্তর্ভুক্ত ছিল না।বিশ্বভারতীর নিজস্ব ‘জয়েন্ট ইন্সটিটিউট বোর্ড'-এর ব্যবস্থাতেই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নেওয়া হত।ফলে বিভিন্ন চাকরির আবেদনে সমস্যায় পড়তে হত।এ নিয়ে মামলাও হয়েছে।

সম্প্রতি সাংবাদিক সন্মেলনে এ কথা জানিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ।ইতিমধ্যেই প্রয়োজনীয় নথি কেন্দ্রীয় স্কুল শিক্ষা দফতরে পাঠানো হয়েছে বলে বিশ্বভারতী সূত্রে জানা গেছে।স্বীকৃতি মিললে চাকরির ক্ষেত্রে দুই স্কুলের পড়ুয়াদের দীর্ঘদিনের সমস্যা মিটবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

— বিজ্ঞাপন —
Advertisement