পশ্চিম মেদিনীপুর: মাদক চক্রের হদিস মিলল মেদিনীপুর শহরে। বৃহস্পতিবার ভোর রাতে শহরে অভিযান চালিয়েছিল পুলিশ। সিপাইবাজার বড় আস্তানা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। হাতেনাতে দু'জনকে গ্রেফতার করে পুলিশ।তাদের নাম শেখ সরিফুদ্দিন ও শেখ রাজেশ। উদ্ধার হয়েছে দেড় কোটি টাকার মাদক দ্রব্য, লক্ষাধিক টাকা ও সোনা এবং রুপার গহনা। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৩৬৮ গ্রাম হেরোইন।
পাশাপাশি,সোনা, রুপোর গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে হাজির করানো হয়েছিল। তদন্তের স্বার্থে তাঁদের নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে মেদিনীপুর আদালত।
বৃহস্পতিবার রাত্রে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা প্রেসমিট করে করে জানান, মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় ধৃত শেখ রাজেশ এবং শেখ সরিফুদ্দিনকে ৭ দিনের পুলিশ হেফাজতের পেয়েছে কোতোয়ালি থানার পুলিশ। বড় চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুপার পাপিয়া সুলতানা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এবং জেলা পুলিশের একটি দল মেদিনীপুর শহরের বড়আস্তানা এলাকায় শেখ সাব্বিরের বাড়িতে অভিযান চালানো হয়। ৩টি প্যাকেটে ৩৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আর্থিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। ৫২ গ্রাম সোনার গহনা যার মূল্য আনুমানিক সাড়ে ৮ লক্ষ টাকা, রুপার গহনা প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার হয়েছে। তাছাড়া নগদ ৫০০ টাকার নোটে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। শেখ রাজেশ এবং শেখ সরিফুদ্দিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের ৭ দিনের হেফাজতে নেওয়া হয়েছে। ১ - ২ গ্রাম করে পুরিয়া তৈরি করে বিক্রি করতো। বড় র্যাকেট এর সন্ধান পাওয়া গিয়েছে, খড়গপুর শহর থেকে নিয়ে আসতো। এর সাথে আরও কারা জড়িত তার তদন্ত চলছে। গহনার সোর্স জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।