Wednesday, November 11, 2026
আল্ট্রা লোকাল

‘৬ মাস ধরে বাংলার শান্তি কেড়েছে যারা, সেই দানবদের বধ করো মা!’ বাঁকুড়ায় দেবীর সামনে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ

Published by টুম্পা ব্যাণার্জী |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 09, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মা কালীর কাছে কান্নায় ভেঙে পড়লেন কল্যাণ

বাঁকুড়া: ৬ মাস ধরে যে দানবগুলি রাজ্যের শান্তি কেড়ে নিয়েছে সেই দানব গুলোকে বধ করে দিও মা - বাড়ির কালী প্রতিমাকে ধরে হাউহাউ কান্নায় ফেটে পড়লেন তৃনমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

'বাংলার মানুষ শান্তিতে নেই। যে সব দানবগুলি ৬ মাস ধরে বাংলার শান্তি কেড়ে নিয়েছে সেই দানবগুলিকে বধ করে দাও মা'। এই কাতর আর্জি জানিয়ে বাঁকুড়ার দোলতলার বাড়িতে মা কালীর প্রতিমার সামনে হাউহাউ করা কান্নায় ভেঙে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

প্রতি বছর নিয়ম করে বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে হাজির হন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পরেও সেই নিয়মে ছেদ পড়েনি। এবারও বাড়ির কালী পুজোতে হাজির হন সাংসদ। গতকাল রাতে একদফা আরতির পর আজ দুপুরে ফের একপ্রস্থ বাড়ির মন্দিরে পুজোপাঠ করেন সাংসদ। পরে নিজে হাতে দেবী প্রতিমার আরতি করেন তিনি। পরে দেবী প্রতিমাকে জড়িয়ে হাউহাউ করা কান্নায় ভেঙে পড়েন সাংসদ। 

 

পরে তিনি বলেন, "একটা পাপী উপরে বসে আছে। তার জন্যেই দুর্গাপুজোতে ১৯ জন মানুষ মারা গেছে। দানবগুলো বলছে পুজো করতে দেবে না। দানবগুলো বলেছিল কোনো পুজো মন্ডপে গেলে আমাকে গ্রেফতার করবে। আমাকে পুজো করতে দেবে না বলেছিল। তা সত্বেও মা এর ইচ্ছায় আমি পুজো করেছি। মা যেন এই সব দানবদের শাস্তি দেয়"।

— বিজ্ঞাপন —
Advertisement