বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হলো বার্জ টাউন সার্বজনীন দুর্গাপুজো। ৮০ তম বর্ষে পদার্পণ করল এই পূজা কমিটি। এবারের থিম "বোঝা"। পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন এই থিমের মর্ম হলো শৈশব কাল থেকে যে বোঝা শিশুদের ওপরে বাবা মা চাপিয়ে রাখে, যেমন কারোর খেলাধুলায় ইচ্ছে রয়েছে তাকে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া, পাশাপাশি বাবা-মায়েরা ও যখন বৃদ্ধ হয় সন্তানদের কাছে তারাও এক বোঝা। সবমিলিয়ে পরিবেশে বা সমাজে মানুষের দৈনন্দিন জীবনে চলার শৈশব থেকে বৃদ্ধকাল অব্দি যে "বোঝা" গুলো থাকে বা তৈরি হয়, সেটাই এই মন্ডপের দ্বারা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সমাজ সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়েছে যেমন হেলমেট বিহীন গাড়ি চালাবেন না, শিশুদের মোবাইল ব্যবহার করতে দেবেন না, নাবালিকা মেয়ের বিয়ে দেবেন না, গাছ লাগান প্রাণ বাঁচান, সহ একাধিক লেখা ব্যানার মন্ডপে বাইরে রাখা হয়েছে। মন্ডপ তৈরি হয়েছে কাঠ লোহার খাঁচা প্লাই সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে। প্রতিমা দুটো, একটি সাবেকি প্রতিমা যেটা পুজো করা হবে এবং তার পাশেই থিমের প্রতিমা রয়েছে যেখানে মা দুর্গা, ৪ সন্তানকে নিয়ে বাপের বাড়ি আসছেন। এক প্রকার বলা যায় বার্জ টাউন দুর্গা পুজো প্রতি বছরের ন্যায় এবছরও থিমের আকর্ষণ যথেষ্ট নজর কেড়েছে দর্শনার্থীদের। দ্বিতীয়তে উদ্বোধন হলেও, সেদিন থেকেই এদিন ষষ্ঠীর সকাল দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকছে। এবছর অন্যান্য বছরের তুলনায়, দর্শকদের ভিড় অনেকটাই বাড়বে বলে দাবি করলেন পুজো কমিটির উদ্যোক্তা।