Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

সরকারি বাসে বিধায়ক, কী এমন ঘটল!

Published by Newz4 Admin |
Ananya Dey Posted by Ananya Dey
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সরকারি বাসে বিধায়ক, কী এমন ঘটল!

কোচবিহার, ১ অক্টোবর: এলাকার বাসিন্দাদের সমস্যার কথা জানতে প্রতি মাসে জনতার দরবারের আয়োজন করেন দিনহাটার বিধায়ক অজয় রায়। সেই দরবারে দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকায় বাস পরিষেবা না থাকার সমস্যা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। এরপরই সমস্যা সমাধানে উদ্যোগী হন বিধায়ক। বৃহস্পতিবার থেকে দিনহাটার তিনটি গ্রামীণ রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা চালু হল। এদিন দিনহাটা-শালমারা রুটের বাসে সাধারণ যাত্রীর মত টিকিট কেটে ভ্রমণ করেন বিধায়ক অজয় রায়।দেখে মনে হবে যেন বিধায়ক সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে এলাকার সমস্যা মেটাতে নিজেই নিয়ে এলেন বাস। যাত্রাপথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। নতুন বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, এই পরিষেবার ফলে যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে।স্থানীয়রা এই কর্মকাণ্ডে বেশ খুশি। তাদের বক্তব্য, এটা তাদের দীর্ঘদিনের সমস্যা ছিল। গ্রাম থেকে বাজার বা শহর এলাকায় যেতে সাধারণ মানুষের অনেক সময় লাগত। তবে এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে এখন তারা খুব সহজেই নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন।

— বিজ্ঞাপন —
Advertisement