Sunday, November 1, 2026
জাতীয়

ইন্ডিজোটের বৈঠক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

Published by Newz4 Admin |
Sovan Goswami Posted by Sovan Goswami
- September 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ইন্ডিজোটের বৈঠক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

নিউজ ফোর, কলকাতা : "যখন সংকট আসে, মানুষ তখন এক জায়গায় আসে। আর বিরোধীদের এখন অস্তিত্বের সংকট, তাই সবাই এক জায়গায় এসে জড়ো হওয়ার চেষ্টা করছে।"কলকাতায় ঠিক এভাবেই ইন্ডিজোট নিয়ে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।পাশাপাশি তিনি ভুতুড়ে ভোটার সম্পর্কে বলেন, যার তথ্য নেই পরিচয় পত্র নেই, তারা কখনও এ দেশের নাগরিক হতে পারে না এবং তারা এদেশে ভোটাধিকার ও পাবেন না। বিরোধীরা ভোটে হেরে গেছে। মানুষ তাদের ভোট দেয়নি। সেই রাগ গিয়ে পড়েছে নির্বাচন কমিশনের উপর। এছাড়াও রাজ্যে শিল্প সম্পর্কে বলেন , বিভিন্ন রাজ্য শিল্পায়নের জন্য বিভিন্ন রকম পলিসি নিয়েছে এবং তারা লাভও পেয়েছে। এরাজ্যেও সরকার অনুকূল নীতি স্থির করছে যাতে শিল্পপতিরা রাজ্যে আসতে পারেন। এছাড়াও শিল্পপতিরাও যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করেন তা ও লক্ষ্য রাখবে সরকার। যদি নির্ধারিত সময়ের মধ্যে শিল্প না গড়ে তোলেন তাহলে তাদের জমি ফিরিয়ে দিতে হবে বলেও জানান দিলীপ ঘোষ।

— বিজ্ঞাপন —
Advertisement