Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

ঐতিহ্যের টানে জনজোয়ার! বিষ্ণুপুরের মৃন্ময়ী মাতার মন্দিরে অঞ্জলি দিতে ভক্তদের ঢল

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 19, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ঐতিহ্যের টানে জনজোয়ার! বিষ্ণুপুরের মৃন্ময়ী মাতার মন্দিরে অঞ্জলি দিতে ভক্তদের ঢল

 

 

 

 

মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া: ঐতিহ্যের টানে ফের জনজোয়ার বাঁকুড়ার ঐতিহাসিক মহকুমা শহর বিষ্ণুপুরে। প্রতি বছরের মতো এবারও মল্ল রাজাদের কুলদেবী মা মৃন্ময়ীর মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়।

বিষ্ণুপুরের মৃন্ময়ী মাতার পুজো বাংলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পুজো হিসেবে খ্যাত। মল্ল রাজ আমলের সেই প্রাচীন রীতি মেনেই আজও এখানে দেবীর আরাধনা করা হয়। আজ পুজোর বিশেষ লগ্নে মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। ভোর থেকেই মন্দিরের বাইরে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। ভিড় সামলাতে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মন্দির কমিটি এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। শতাব্দী প্রাচীন এই মন্দিরের পুজোকে কেন্দ্র করে গোটা বিষ্ণুপুর জুড়ে এখন উৎসবের আমেজ।

— বিজ্ঞাপন —
Advertisement