Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

ছোট ফাঁপড়িতে ব্রাউন সুগার-সহ মহিলা গ্রেফতার

Published by Newz4 Admin |
Devika Datta Posted by Devika Datta
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ছোট ফাঁপড়িতে ব্রাউন সুগার-সহ মহিলা গ্রেফতার

শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ব্রাউন সুগার-সহ এক মহিলাকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। বুধবার ছোট ফাঁপড়ি সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম দুবিরুন্নেসা। তিনি ইসলামপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ছোট ফাঁপড়ি এলাকায় মাদক হাতবদলের পরিকল্পনা রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে। সেই মতো ওই এলাকায় আগে থেকেই নজরদারি শুরু করে আশিঘর ফাঁড়ির পুলিশ। কিছু ক্ষণ পর এক মহিলাকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাঁকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এর পরেই দুবিরুন্নেসাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদক পাচারের উদ্দেশ্যেই ওই এলাকায় এসেছিলেন তিনি। তবে মাদকটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত মহিলাকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। মাদক পাচারচক্রের সঙ্গে তাঁর আরও কোনও যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement