Sunday, November 1, 2026
জাতীয়

‘বড় লোকের বিটি লো’ শুরু বির্তক,পুলিশে পদ্মশ্রী শিল্পী

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
‘বড় লোকের বিটি লো’ শুরু বির্তক,পুলিশে পদ্মশ্রী শিল্পী

নিউজ ফোর ব্যুরো: ফের বির্তকে বহুল প্রচলিত লোকগীতি ‘বড় লোকের বিটি লো’গানটি।পদ্মশ্রী প্রাপক লোকশিল্পী রতন কাহারের লেখা ও সুর দেওয়া বিখ্যাত লোকগীতি অনুমতি ছাড়াই গাওয়া ও বিকৃত করার অভিযোগে এক গায়িকার বিরুদ্ধে সরব হলেন স্বয়ং স্রষ্টা।সোমবার সন্ধ্যায় সিউড়ির সাইবার থানার মাধ্যমে মেটা কর্তৃপক্ষের কাছে ই-মেল করে ওই গায়িকার বিরুদ্ধে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট’ লঙ্খনের অভিযোগ দায়ের করেন শিল্পী।

শিল্পী রতন কাহারের অভিযোগ,এই গায়িকা ও তাঁর বাবা তাঁর কাছ থেকে কোন রকম অনুমতি ছাড়াই গানটি গেয়েছেন।এছাড়াও কথা ও সুর বিকৃত করেছেন।এই ঘটনায় জেলার সংস্কৃতি জগতে নিন্দার ঝড় উঠেছে।একই ভাবে ২০২০ সালে বলিউডের র‍্যাপার বাদশার ‘লাল গেন্দা ফুল' গানটির সঙ্গে ‘বড়লোকের বিটি লো'-র সাদৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।পরে বাদশা ক্ষমা চান।শিল্পীকে পাঁচ লক্ষ টাকা সম্মানী ও গানের কৃতিত্বও দেন।শিল্পী বলেন,“আমাকে অনেক শিল্পী উপরে উঠতে দেননি।কিন্তু আমি গানকে আঁকড়ে বেঁচে থাকছি।আমার গান যে ভাবে বিকৃত করা হয়েছে,তাতে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি।”

বীরভূমের সিউড়ি শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন কাহার ১৯৭২ সালে গানটি লিখেছিলেন।বহু লড়াইয়ের পর ২০২৪ সালে এই শিল্পীকে কেন্দ্রীয় সরকার ‘পদ্মশ্রী' দেন।

— বিজ্ঞাপন —
Advertisement