মহম্মাদ শাহজাহান আনসারী,বাঁকুড়া: দুর্গাপুর ব্যারেজের সংস্কার কাজ সরজমিনে খতিয়ে দেখতে ব্যারেজ এলাকা পরিদর্শনে গেলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিনহা। সাধারণ মানুষের যাতায়াতের চরম অসুবিধার কথা মাথায় রেখে, যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ দ্রুত শেষ করার জন্য তিনি উপস্থিত PWD (পূর্ত দফতর) আধিকারিকদের কাছে বিশেষ অনুরোধ ও নির্দেশ জানান।
এদিন বিধায়কের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বড়জোড়া ব্লকের বিডিও (BDO) সাহেব এবং স্থানীয় ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
ব্যারেজের কাজের জন্য বর্তমানে ওই রুটে যান চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই দুর্ভোগের কথা চিন্তা করেই বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। যানজট নিয়ন্ত্রণ এবং বিকল্প রুট দিয়ে সাধারণ মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে তিনি ট্রাফিক পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথেও দীর্ঘ আলোচনা করেন। বিধায়ক স্পষ্ট জানান, মানুষের ভোগান্তি কমাতে PWD-কে অতি দ্রুত এই কাজ সমাপ্ত করতে হবে এবং এই বিষয়ে স্থানীয় প্রশাসন সবরকম সহযোগিতা করবে