Monday, November 2, 2026
জেলা

বিদ্যুৎ বিলের বোঝা কমাতে সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন

Published by Newz4 Admin |
Md Sahjahan Ansari Posted by Md Sahjahan Ansari
- September 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বিদ্যুৎ বিলের বোঝা কমাতে সৌর বিদ্যুৎ ব্যবহারের উপর জোর দিচ্ছে বাঁকুড়া জেলা প্রশাসন

বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী :

প্রতি তিন মাস অন্তর বাড়ির বিদ্যুৎ বিল মেটাতে গিয়ে হিমশিম খেতে হয় বাঁকুড়ার মত পিছিয়ে পড়া জেলার অধিকাংশ পরিবারকে। তাই আমজনতার বিদ্যুতের বিলের বোঝা লাঘব করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। বিকল্প ব্যবস্থা হিসেবে সৌর বিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিতে চাইছে জেলা প্রশাসন। কিভাবে সৌর বিদ্যুৎ ব্যবহার করবেন এবং তা থেকে কিভাবে সুফল পাওয়া যাবে সে সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা দিতে সচেতনতা শিবির করল জেলা প্রশাসন।

জেলা পরিষদের অডিটোরিয়াম হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো কেন্দ্র সরকারের বিশেষ প্রকল্প 'প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফ্ত বিজলী যোজনা'র সচেতনতা ও প্রচারমূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত। জেলাশাসকের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিধায়ক ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।

অনুষ্ঠানে মূলত পরিবেশবান্ধব সৌর বিদ্যুতের প্রসার এবং কীভাবে এই যোজনার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে পারেন, সেই বিষয়ে বিস্তারিত রূপরেখা আলোচনা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবং তাঁদের স্বনির্ভর করতে সব ধরণের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে জেলা পরিষদের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

— বিজ্ঞাপন —
Advertisement