বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর শহরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম পুজো হল সংযুক্ত পল্লী সার্বজনীন দুর্গোৎসব। ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটি। এবারে থিম *"মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা"*। এবং সহ ভাবনা থিম বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ তম বর্ষ। মন্ডপ সজ্জায় বিভিন্ন মনীষী দের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি বাংলা ভাষা আন্দোলন নিয়ে তার ইতিহাস তুলে ধরা হয়েছে। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেশাত্মবোধক গান বন্দে মাতরম এর দেড়'শ বছর পূর্তি উপলক্ষে সহ থিম হিসেবেও তুলে ধরা হয়েছে মন্ডপের মধ্যে। পুজো কমিটির উদ্যোক্তরা জানান প্রতিবছরই তাদের বিশেষ আকর্ষণের থিম থাকে, যা দেশ ও সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাই এবারে বাংলা ভাষার যে আন্দোলন, সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা এই বাংলা ভাষা, আন্দোলনের মধ্য দিয়ে আজকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের সেই সময়ের আন্দোলনের রূপরেখা এবং আন্দোলনের বিভিন্ন ইতিহাস চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। বাংলা ও বাঙালির কাছে গর্ব, তাই থিমের নাম *"মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা"*। মন্ডপে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, বিদ্যাসাগর, ঋষি বাল্মিকী মুনি, কালিদাস, সহ বহু কবি সাহিত্যিক ও মনীষীদের চিত্র ও তাদের লেখা বাণী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সম্পূর্ণ মণ্ডপটি কাঠ, কাগজ, মাটি, কাপড়, বাঁশ সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে। প্রতিমা সাবেকি।
উদ্যোক্তারা জানান, এই বাংলা ভাষা নিয়ে আন্দোলন এখনকার প্রজন্মে ছেলেমেয়েরা জানে না তাই এই ইতিহাস তুলে ধরার জন্যই এই থিমের ভাবনা। *"ভাষা বাংলা চেতনায় ভারত বর্ষ"* একদিকে দেশের গর্ব আরেকদিকে বাংলা ভাষার গর্ব এটাই মূল উদ্দেশ্য। দেশের বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী দের শ্রদ্ধা সম্মান, এর পাশাপাশি বাংলা ভাষা নিয়ে যেসব সাহিত্যিক মনীষীরা আন্দোলন করেছিলেন, বা যেসব মানুষ এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জন্য এই বাংলা ভাষা আজকে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে, তাদের এই অবদান এখনকার যুব সমাজকে চেতনা জাগানোর জন্যই এই থিমের ভাবনা।
এছাড়াও পুজো কমিটির উদ্যোক্তারা জানিয়েছেন, এই পুজো উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকেন, একজন প্রতিবন্ধী বন্ধুকে ইলেকট্রিক ট্রাইসাইকেল প্রদান করা হয়েছে, পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ, সহ প্রতিদিন ভোগ-পরিবেশনেরও ব্যবস্থা করা হয়।