Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

বকুলতলা পুলিশের অভিযানে উদ্ধার ১৮টি সন্দেহভাজন চোরাই মোবাইল, গ্রেফতার এক

Published by Newz4 Admin |
সুমন সাহা Posted by সুমন সাহা
- October 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বকুলতলা পুলিশের অভিযানে উদ্ধার ১৮টি সন্দেহভাজন চোরাই মোবাইল, গ্রেফতার এক

 

বকুলতলা, সুমন সাহা: সন্দেহভাজন চোরাই মোবাইল ফোন উদ্ধারে বড়সড় সাফল্য পেল বকুলতলা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বকুলতলা থানার অন্তর্গত পশ্চিম বাইশহাটা এলাকায় একটি দোকানে অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে মোট ১৮টি  চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম একরামুল মিস্ত্রি ওরফে সামিম (২২)। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির বৈধ মালিকানা বা সেগুলি  উপযুক্ত নথিপত্র দেখাতে পারেননি অভিযুক্ত। এরপরই মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে  একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি কোথা থেকে এসেছে, সেগুলি চুরি যাওয়া ফোন কি না এবং প্রকৃত মালিকদের পরিচয় কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করা এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানার জন্য তদন্ত চলছে। 

— বিজ্ঞাপন —
Advertisement