Monday, November 2, 2026
জেলা

আলিপুরদুয়ারে শ্যুট-আউট!

Published by Newz4 Admin |
Ananya Dey Posted by Ananya Dey
- October 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
আলিপুরদুয়ারে শ্যুট-আউট!

আলিপুরদুয়ার, ৩০ সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর সফরের আগে আলিপুরদুয়ারের বীরপাড়া চৌপথীতে শুটআউট। বুধবার রাতে সোনার দোকান বন্ধ করে ছেলে প্রসেনজিৎকে নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে আহত হন দোকান মালিক উষা সরকার। স্থানীয়দের দাবি, পরপর তিনবার গুলির শব্দ শোনা যায় এলাকা থেকে । আহত উষাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাঁ পায়ে দুটি গুলি লেগেছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শিলিগুড়ি রেফার করা হয়েছে। মূলত উত্তরবঙ্গে মূখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে কয়েকদিনের মধ্যেই। অথচ তার আগেই হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটার ফলে প্রশাসনের ব্যস্ততা আরও বাড়বে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। পুলিশ তদন্ত শুরু করেছে পুরো ঘটনার। কে বা কারা এই ঘটনা ঘটালো তা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ। তবে এই ঘটনার পিছনে কোনও শত্রুতার জের রয়েছে নাকি নিছকই ডাকাতির ঘটনা তা পরিস্কার হবে তদন্ত শেষ হলেই।

— বিজ্ঞাপন —
Advertisement