Monday, November 2, 2026
উত্তরবঙ্গ

বাঘ ফেরার পর নিরাপত্তায় জোর,চালু নতুন আউটপোস্ট

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 04, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঘ ফেরার পর নিরাপত্তায় জোর,চালু নতুন  আউটপোস্ট

আলিপুরদুয়ার, ৪ অক্টোবর: বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রবেশদ্বার রাজাভাতখাওয়ায় রবিবার চালু হল নতুন পুলিশ আউটপোস্ট। বক্সার জঙ্গলে বাঘিনী ফেরার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

নতুন আউটপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা ও উত্তরবঙ্গের আইজিপি সুকেশ কুমার জৈন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক, জেলা পুলিশের আধিকারিক, বন দফতরের আধিকারিক-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।

রাজাভাতখাওয়ায় সারা বছর দেশ-বিদেশের পর্যটকদের ভিড় থাকে। পাশাপাশি সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক বনবস্তি এবং বক্সা পাহাড়ের ১৩টি গ্রাম। এতদিন ওই এলাকার বাসিন্দাদের প্রায় ১০-১৫ কিলোমিটার দূরে কালচিনি থানায় যেতে হত। নতুন আউটপোস্ট চালু হওয়ায় তাঁদের সেই সমস্যা অনেকটাই কমবে।

— বিজ্ঞাপন —
Advertisement