Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

দুই ঘণ্টার অভিযানে ২৮টি মহিষ-বাছুর উদ্ধার, গ্রেফতার ৭

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দুই ঘণ্টার অভিযানে ২৮টি মহিষ-বাছুর উদ্ধার, গ্রেফতার ৭

অনন্যা দে, আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে মাত্র দুই ঘণ্টার অভিযানে দুটি গাড়ি আটক করে ১৪টি মহিষ ও ১৪টি বাছুর উদ্ধার করল শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে। বিহার থেকে অসমে মহিষগুলি পাচার করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রথমে একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে আটটি মহিষ ও আটটি বাছুর উদ্ধার করা হয়। এরপর দ্বিতীয় গাড়িটি আটক করে আরও ছয়টি মহিষ ও ছয়টি বাছুর উদ্ধার করেন পুলিশকর্মীরা।

পুলিশের দাবি, ধৃতরা বৈধ কাগজপত্র থাকার কথা জানালেও তল্লাশির সময় কোনও নথি দেখাতে পারেননি। উদ্ধার হওয়া মহিষগুলির কানে স্টিকার লাগানো ছিল। ধৃতদের আগামীকাল আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহারে বাছুর-সহ একটি মহিষের দাম প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। অসমে পৌঁছে সেগুলি ১ লক্ষ ৮০ হাজার থেকে ২ লক্ষ টাকায় বিক্রির পরিকল্পনা ছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে তথ্য উঠে এসেছে। ঘটনায় পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement