Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

ফালাকাটায় গোপন গোডাউনে মজুত প্রায় ১৮০০ লিটার পেট্রল উদ্ধার, পলাতক মালিক

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 11, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ফালাকাটায় গোপন গোডাউনে মজুত প্রায় ১৮০০ লিটার পেট্রল উদ্ধার, পলাতক মালিক

অনন্যা দে:আলিপুরদুয়ার: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বন্ধ গোডাউন থেকে বিপুল পরিমাণ পেট্রল উদ্ধার করল ফালাকাটা থানার পুলিশ। ফালাকাটার ধূপগুড়ি মোড় এলাকায় ওই গোডাউনে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ১৮০০ লিটার পেট্রল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্লাস্টিক ও টিনের তৈরি বিভিন্ন পাত্রে পেট্রল মজুত করে রাখা হয়েছিল। গোডাউনটির মালিকের খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে, পশ্চিম ফালাকাটার বাসিন্দা মহম্মদ আবুল রহমান ওই গোডাউনের মালিক। তাঁর বাবার নাম মহম্মদ আজিজুর রহমান। তবে অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। বর্তমানে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য আইন (ইসি অ্যাক্ট) সহ প্রাসঙ্গিক আইনের বিভিন্ন ধারায় ফালাকাটা থানায় মামলা শুরু হয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ পেট্রল মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

— বিজ্ঞাপন —
Advertisement