Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

মহালয়ার ভোরে ডিমা সেতুতে উপচে পড়া ভিড়, কাশফুলের মাঝে পুজোর আমেজ উপভোগ পর্যটকদের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মহালয়ার ভোরে ডিমা সেতুতে উপচে পড়া ভিড়, কাশফুলের মাঝে পুজোর আমেজ উপভোগ পর্যটকদের

অনন্যা দে, আলিপুরদুয়ার,: মহালয়ার ভোরে প্রাকৃতিক সৌন্দর্যের টানে মানুষের ঢল নামল আলিপুরদুয়ার জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল ডিমা নদীর সেতুতে। কালচিনি ও আলিপুরদুয়ার যাওয়ার পথে অবস্থিত এই এলাকায় এদিন সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নদী, চা বাগান আর দূরে ভুটান পাহাড়ের মনোরম দৃশ্য—সব মিলিয়ে প্রকৃতি যেন সাজিয়ে তুলেছে এক মায়াবী পরিবেশ।

পুজোর আগমনী আবহে ডিমা নদীর দু’পাশে ফুটে থাকা সাদা কাশফুল এলাকার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। মহালয়ার ভোরে নদীতে তর্পণ করতে আসা মানুষের পাশাপাশি প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতেও ভিড় জমান বহু মানুষ। কেউ নদীর পাড়ে সময় কাটান, আবার কেউ কাশবনের মাঝে ছবি তুলে স্মরণীয় করে রাখেন বিশেষ দিনটিকে। বিশেষ করে বহু যুবতীকে কাশফুলের মাঝে ফটোশুট করতে দেখা যায়।

আলিপুরদুয়ারের বাসিন্দা মৌসুমী সরকার বলেন, “মহালয়ার ভোরে এই নদীতে তর্পণ হয়। তা দেখতেই এখানে আসি। ডিমা সেতুতে এসে এমন মোহময় পরিবেশের সাক্ষী থাকতে পেরে খুব ভালো লাগে।”

প্রকৃতির অপরূপ শোভা আর মহালয়ার আবেগে এদিন ডিমা সেতু হয়ে ওঠে মানুষের মিলনস্থল। পুজোর আগে এই মনোরম পরিবেশে ভিড় জমায় এলাকার পর্যটন আকর্ষণও আরও একবার সামনে এল।

— বিজ্ঞাপন —
Advertisement