Monday, November 2, 2026
উত্তরবঙ্গ

পুজোর আগে স্বস্তি, বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকল ২৫,৫০০ টাকা

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পুজোর আগে স্বস্তি, বন্ধ চা বাগানের শ্রমিকদের অ্যাকাউন্টে ঢুকল ২৫,৫০০ টাকা

অনন্যা দে:আলিপুরদুয়ার: দুর্গাপুজোর আগে স্বস্তি ফিরল আলিপুরদুয়ার জেলার বন্ধ মধু চা বাগানের শ্রমিকদের মধ্যে। ফাউলাই ভাতা বাবদ শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে ২৫ হাজার ৫০০ টাকা। দীর্ঘদিন ভাতা না পাওয়ার পর এই টাকা পেয়ে খুশি শ্রমিকরা।

২০২৪ সাল থেকে বন্ধ রয়েছে মধু চা বাগান। বাগান বন্ধ হওয়ার পর থেকে শ্রমিকরা ফাউলাই ভাতা পাননি। নতুন সরকার গঠনের পর বন্ধ চা বাগানের শ্রমিকদের বকেয়া ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কালচিনির বিধায়ক তথা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা-সহ একাধিক নেতৃত্বের উদ্যোগে এই অর্থ প্রদান শুরু হয়েছে। অধিকাংশ শ্রমিক টাকা পেলেও কয়েকজনের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তাঁদের টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা জানান, বাগান বন্ধ হওয়ার সময় থেকে হিসেব করে প্রত্যেক শ্রমিকের অ্যাকাউন্টে প্রায় ২৫ হাজার ৫০০ টাকা দেওয়া হচ্ছে। পুজোর আগেই বাকি শ্রমিকদের টাকা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি, বাগানটি দ্রুত খোলার উদ্যোগও নেওয়া হচ্ছে।

সাংসদ মনোজ টিগ্গা বলেন, আগের সরকার চা শ্রমিকদের বঞ্চিত করেছে বলে তাঁদের অভিযোগ। বর্তমান সরকার বন্ধ চা বাগানের শ্রমিকদের ফাউলাই ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। পুজোর আগে টাকা পাওয়ায় শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।

— বিজ্ঞাপন —
Advertisement