Sunday, November 1, 2026
জেলা

সার্বজনীন লক্ষ্মীপুজোয় ঐক্যের বার্তা, ৪৭তম গ্রাম্য মেলার উদ্বোধন

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
গ্রামীণ মেলার উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৬ অক্টোবর: ৪৭ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে সার্বজনীন লক্ষ্মীপুজো ও গ্রাম্য মেলাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে এলাকায়। রবিবার পুজোয় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মেলার গুরুত্ব ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।

তিনি জানান, দীর্ঘ ৪৭ বছর ধরে এই গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের পুজোয় আসার সুযোগ পেয়ে তিনি খুশি। আগামী ২৯ অক্টোবর থেকে মূল মেলা শুরু হবে বলেও জানান তিনি। এই পুজোয় লক্ষ্মীনারায়ণের পাশাপাশি মহাকাল বাবারও আরাধনা করা হয়।

পুজো কমিটি ও স্বেচ্ছাসেবকদের ব্যবস্থাপনার প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, পুজোর আয়োজন অত্যন্ত ভালো হয়েছে। মেলাতেও একই রকম সুষ্ঠু ব্যবস্থাপনা থাকবে বলে তিনি আশাবাদী।

ঘরে ঘরে লক্ষ্মীপুজোর প্রচলন থাকলেও সার্বজনীন পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, বর্ধমান ও বাঁকুড়ার মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতেও লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে বড় মেলা বসে। এই ধরনের আয়োজন সমাজের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন।
 

— বিজ্ঞাপন —
Advertisement