Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

ধোবি ঝোরায় মাছ ধরতে গিয়ে মৃত্যু,উদ্ধার মৃত ব্যক্তির দেহ

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 22, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ধোবি ঝোরায় মাছ ধরতে গিয়ে মৃত্যু,উদ্ধার মৃত ব্যক্তির দেহ

অনন্যা দে, আলিপুরদুয়ার : নদীতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার আলিপুরদুয়ার জেলার উত্তর লতাবাড়ি এলাকার ধোবি ঝোরায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম বিকাশ ওরাও। তিনি ডিমা চা বাগানের বাসিন্দা ছিলেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মাছ ধরার জন্য ধোবি ঝোরায় গিয়েছিলেন বিকাশ ওরাও। এরপর তাঁকে ঝোরার জলে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে। তবে কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় মৃতের পরিবার ও পরিচিতদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

— বিজ্ঞাপন —
Advertisement