Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

টোটো পরিবারে পুষ্টির জোগান, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 23, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
টোটো পরিবারে পুষ্টির জোগান, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের

অনন্যা দে, আলিপুরদুয়ার : বিশেষ জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের টোটোপাড়ায় এই কর্মসূচির শুভ সূচনা হয়। ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পৃথিবীর অন্যতম ক্ষুদ্রতম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত টোটো সম্প্রদায়ের বসবাস টোটোপাড়ায়। প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এই জনজাতির পরিবারগুলির পুষ্টির চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কর্মসূচির আওতায় এদিন টোটো পরিবারের বাসিন্দাদের চাল, সোয়াবিন, রাগী, তিল, তেল, ডাল, গুড়-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

টোটোপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মণ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক। তাঁদের উপস্থিতিতে কর্মসূচির সূচনা ঘিরে প্রশাসনিক তৎপরতা দেখা যায়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বিশেষ জনজাতি গোষ্ঠীর পরিবারগুলির পুষ্টির মান উন্নত করার পাশাপাশি তাঁদের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুষ্টিকর খাদ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে টোটো সম্প্রদায়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। টোটোপাড়ায় এই কর্মসূচির সূচনা বিশেষ জনজাতির জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement