Monday, November 2, 2026
উত্তরবঙ্গ

বোনাস না পেয়ে ফের কর্মবিরতি ডুয়ার্সের কোহিনূর চা বাগানে

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বোনাস না পেয়ে ফের কর্মবিরতি ডুয়ার্সের কোহিনূর চা বাগানে

অনন্যা দে:আলিপুরদুয়ার:  দুর্গাপুজোর মুখে ডুয়ার্সের চা বলয়ে বোনাস বিতর্ক অব্যাহত। পুজো বোনাসের দাবিতে আজও কর্মবিরতি চলছে  আলিপুরদুয়ার জেলার কোহিনূর চা বাগানে।

রাজ্য সরকারের নির্দেশ ছিল ৫ অক্টোবরের মধ্যে সমস্ত চা বাগানে শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজো বোনাস মিটিয়ে দিতে হবে। কিন্তু আজ ৭ অক্টোবর হয়ে গেলেও কোহিনূর চা বাগান কর্তৃপক্ষ বোনাস কবে দেবে, সে বিষয়ে শ্রমিকদের কিছুই জানায়নি।

এর প্রতিবাদে এদিন সকাল থেকে শ্রমিকরা বাগানের সমস্ত কাজ বন্ধ করে দিয়ে ফ্যাক্টরির গেটের সামনে বসে বিক্ষোভ আন্দোলন শুরু করেন।

শ্রমিকদের দাবি, অবিলম্বে ২০ শতাংশ হারে পুজো বোনাস প্রদান করতে হবে। বোনাস না মেলা পর্যন্ত এই আন্দোলন চলবে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার একাধিক চা বাগানে বোনাস নিয়ে শ্রমিক অসন্তোষ ক্রমশ বাড়ছে।

— বিজ্ঞাপন —
Advertisement