Sunday, November 1, 2026
জেলা

বারোবিশা নাকা পয়েন্টে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার চার গরু, গ্রেফতার দুই

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
গরু পাচারের সময় আটক করা গাড়ি

অনন্যা দে, আলিপুরদুয়ার, ২৬ অক্টোবর: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জাতীয় সড়কের বারোবিশা নাকা পয়েন্টে একটি বিলাসবহুল গাড়ি থেকে চারটি গরু উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনের বাড়ি অসমের কাশিয়াবাড়ি এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার গোপন খবরের ভিত্তিতে বারোবিশা নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশকর্মীরা একটি গাড়ি আটক করেন। এরপর গাড়িটিতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ছোট আকারের চারটি গরু। ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গরুগুলিকে অসমে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে গরুগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement