Monday, November 2, 2026
দক্ষিণবঙ্গ

রেগে অগ্নিশর্মা পুরমন্ত্রী!হতচকিত পুরকর্তারা

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রেগে অগ্নিশর্মা পুরমন্ত্রী!হতচকিত পুরকর্তারা

 

পূর্ব বর্ধমান: ঐতিহাসিক বর্ধমান শহরের পরিচ্ছন্নতা ও জঞ্জাল সমস্যা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শহরের অন্যতম প্রধান মুখ কার্জন গেট সংলগ্ন এলাকা পরিদর্শন করে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একদিকে যেমন সাধারণ মানুষের কাছে হাতজোড় করে আবেদন জানালেন, তেমনই পুর প্রশাসন ও পুলিশ আধিকারিকদের দিলেন কড়া হুঁশিয়ারি।

এদিন বর্ধমান শহর পরিদর্শনে বেরিয়ে বিভিন্ন স্থানে আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, পুরকর্মীরা সকাল ছ’টায় এলাকা পরিষ্কার করেছেন বলে দাবি করলেও দ্বিতীয় অক্টোবর ছুটির দিনের কারণে কিছুটা ছাড় দেওয়া হলেও যত্রতত্র আবর্জনা পড়ে থাকার দৃশ্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

 

বর্ধমানবাসীর প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, কার্জন গেটের রাস্তা বর্ধমানের ঐতিহাসিক ঐতিহ্য এবং শহরের অন্যতম প্রধান দর্শনীয় অংশ। তাই এই এলাকাকে নোংরা না করে পরিষ্কার রাখার দায়িত্ব সকলের। তিনি আরও জানান, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ডাস্টবিন বসানো এবং নর্দমাগুলোর যে সমস্ত অংশে স্ল্যাব নেই, সেখানে অবিলম্বে স্ল্যাব দিয়ে ঢেকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া যানজট ও বিশৃঙ্খলা এড়াতে নির্দিষ্ট পদ্ধতিতে সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থার ওপরও জোর দেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত এক্সিকিউটিভ অফিসার (ইও) ও পুলিশ আধিকারিকদের সামনে রেখেই তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, ‘পরশুদিন তিনি না জানিয়ে হঠাৎ পরিদর্শনে আসবেন। সেই সময় যেন কার্জন গেট চত্বরের এ-মাথা থেকে ও-মাথা সম্পূর্ণ ঝকঝকে ও পরিচ্ছন্ন দেখতে পাওয়া যায়'। সাফাই ব্যবস্থার নিয়মকানুন কঠোরভাবে কার্যকর করা এবং প্রয়োজনবোধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি, যাতে বহুদিনের অসচেতনতার অভ্যাস পুরোপুরি দূর করা সম্ভব হয়।

— বিজ্ঞাপন —
Advertisement