Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরসাইকেল আরোহী

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-

 

বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার  ঘাটাল-পাঁশকুড়া সড়কের জালালপুর মোড়ে পিকআপ ভ্যানের ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন এক মোটরসাইকেল আরোহী। দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল পাঁশকুড়ার দিকে যাচ্ছিল, এবং অন্যদিকে একটি পিকআপ ভ্যান ঘাটালের দিক থেকে আসছিল। প্রত্যক্ষদর্শীর কোথায় জানা যায়, পিকআপ ভ্যানটি ভুল দিকে চলে এসে মোটরসাইকেলে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে জান এবং গুরুতর আহত হন।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত মোটরসাইকেল আরোহী কে উদ্ধার করে গৌরার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ।পুলিশ পিকআপ ভ্যান চালককে আটক করে এবং দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি থানায় নিয়ে যায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement