Sunday, November 1, 2026
আল্ট্রা লোকাল

বাঁকুড়া পুলিশের সৌজন্যে শহরের শারদোৎসবে মাতলেন বাগডুবির গ্রামবাসীরা

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 19, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বাঁকুড়া পুলিশের সৌজন্যে শহরের শারদোৎসবে মাতলেন বাগডুবির গ্রামবাসীরা

 

 

মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া: শারদোৎসবের আলো ও আনন্দ পৌঁছে গেল জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের দরজায়। সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করে এক মানবিক উদ্যোগে শামিল হলো বাঁকুড়া জেলা পুলিশ। বরিকুল থানার অধীনস্থ দত্তক গ্রাম বাগডুবির ১৪৫ জন গ্রামবাসী—শিশু থেকে শুরু করে প্রবীণ—সকলেই এবার শামিল হলেন বাঁকুড়া শহরের জমকালো দুর্গাপুজোর মণ্ডপ পরিক্রমায়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য দুটি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল। সেই বাসগুলিতে চড়েই আনন্দের সাথে শহরের নামী ও ঐতিহ্যবাহী পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন বাগডুবির বাসিন্দারা। পুলিশের এই আন্তরিক আতিথেয়তা এবং শারদোৎসবের এই রঙিন অভিজ্ঞতা জঙ্গলমহলের সাধারণ মানুষের মুখে ফুটিয়েছে চওড়া হাসি। জেলা পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আপামোর জেলাবাসী।

— বিজ্ঞাপন —
Advertisement