পশ্চিম মেদিনীপুর: সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ক্যাম্পের আয়োজন করেছে রাজ্য সরকার। যার পোশাকি নাম সেবা সেতু অভিযান।শুক্রবার থেকে শুরু হলো এই সেবা সেতু অভিযান।
মেদিনীপুর পুরসভায় ২৫ টি ওয়ার্ড রয়েছে। ওয়ার্ডগুলির জন্য তিনটি জায়গাতে এই সেবা সেতু অভিযানের শিবির হয়েছে। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মেমোরিয়াল হল মেদিনীপুর পৌরসভার মিটিং হল এবং রাঙ্গামাটি আইটিআই কলেজ। ক্যাম্প থেকে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার জন্য ভিড় জমিয়েছেন। এই শিবির থেকে অন্নপূর্ণা যোজনা, আবাসের বাড়ি, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা সুবিধা বঞ্চিতরা নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছে। এছাড়াও সরকারি মোট ষাটটি প্রকল্পের সুবিধা পেতে শুক্রবার সকাল থেকেই সিভির গুলিতে ভিড় জমিয়েছেন বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত উপভোক্তারা।
৪ঠা অক্টোবর রবিবার পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে সেতু অভিযান শিবির থেকে। শুধু মেদিনীপুর পুরসভা নয় এই সুবিধা জেলার প্রত্যেক পুরসভা ও ব্লকে অনুষ্ঠিত হচ্ছে। যেদিন সকাল থেকেই মেদনীপুর শহরসহ জেলার বিভিন্ন প্রান্তে ক্যাম্প পরিদর্শন করেন জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরা।