বীনা নন্দী দাস: ইলেকশন কমিশন কোথায় গন্ডগোল করছে দেখাতে পারেনি এখানে হেরে গিয়ে দিল্লিতে গিয়ে বসে আছে। কংগ্রেস সম্পর্কে এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। কটাক্ষ করেন তৃণমূল এবং সিপিএমকেও। দিলীপ ঘোষ বলেন কেষ্ট বাবু নিজের লোককে দিয়ে নিজের পার্টি অফিসে ঝামেলা করছে সিপিএম তার নিজের পার্টি অফিস নিজেরাই ভাঙছে। এই করে সংবাদমাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করছে। শনিবার খড়্গপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়ে কংগ্রেস সিপিএম তৃণমূলকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এদিন সকালে খড়্গপুরের ট্রাফিক হাই স্কুলে একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করেন তিনি। ২৭০০ পড়ুয়া সেখানে পড়াশোনা করে অথচ পর্যাপ্ত বিল্ডিং নেই। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন ' এখানে প্রায় ৮০ বছর আগেকার ব্রিটিশ আমলের ঘরে পড়াশোনা হচ্ছে।এখানে ছাত্র আছে,টিচার আছে, অথচ বিল্ডিং নেই। আগামী দিনে এখানে বিল্ডিং যাতে হয় তার চেষ্টা করব। ' এদিন খড়্গপুরের ১৬ নম্বর ওয়ার্ডে সেবা সংঘ প্রাথমিক বিদ্যালয় একটি একটি কংক্রিটের রুম উদ্বোধন করেন।এর পর খড়গপুরের অন্ধ স্কুলে জনকল্যাণ শিবিরে যোগ দেন। এরপর খড়্গপুরের তালবাগিচায় অনুষ্ঠিত সেবা সংকল্প শিবিরে অংশগ্রহণ করেন। তাছাড়াও খড়গপুর আইআইটির হেলিপ্যাড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শুটিং চ্যাম্পিয়নশীপে যোগ দেন এবং রাইফেল হাতে স্যুট করতে দেখা যায় দিলীপ ঘোষ কে।
খড়গপুর এ একাধিক কর্মসূচিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী
Published by Newz4 Admin
|
Posted by বীনা নন্দী দাস
-
October 03, 2026
Posted by বীনা নন্দী দাস
— বিজ্ঞাপন —
— বিজ্ঞাপন —