Saturday, October 31, 2026
রাজনীতি

‘জিরো আর জিরো মিললে জিরোই হয়!’ বাম-তৃণমূল সমীকরণ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published by Newz4 Admin |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- October 04, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
‘জিরো আর জিরো মিললে জিরোই হয়!’ বাম-তৃণমূল সমীকরণ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্যের রাজনৈতিক তরজা নিয়ে মুখ খুলে ফের চাঁচাছোলা আক্রমণ বিজেপি নেতা দিলীপ ঘোষের। রবিবার সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করেন তিনি।

অপরদিকে, বামেদের মিছিলে মুখ্যমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনার বিষয়ে তিনি বলেন, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তৃণমূল নেত্রী যে কারও সঙ্গে হাত মেলাতে পারেন। তবে তিনি বামের সাথে হাঁটুন কিংবা ডানের সাথে, তাতে কোনো লাভ হবে না, কারণ গণিতের নিয়মে শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে ফলাফল শূন্যই থেকে যায়।

 

​ শনিবারের শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে সহানুভূতি কুড়োতে উনি পায়ে প্লাস্টার আর হুইলচেয়ারের যে নাটক সাজিয়েছিলেন, ফলাফল বেরোতেই সেই প্লাস্টার কোথায় উধাও হয়ে গেল? ভোট বৈতরণী পার হওয়ার জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে উনি এমন নাটক বারবার করেন কিন্তু বাংলার মানুষ আর এসব সস্তা রাজনৈতিক চমকে ভুলবে না।”

 

এরপরেই রবিবার সকালে রাজনৈতিক প্রসঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের নির্বাচনের সময়ের পায়ের আঘাতের ঘটনাকে তীব্র কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ভোট শেষ হতেই সেই ব্যান্ডেজ উধাও হয়ে গিয়েছিল, যা আসলে একটি রাজনৈতিক নাটক ছিল।

— বিজ্ঞাপন —
Advertisement