Saturday, October 31, 2026
রাজনীতি

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যাণার্জীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ শিশির অধিকারির

Published by Newz4 Admin - October 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পূর্ব মেদিনীপুরে বিজয়া সম্মিলনীতে শিশির অধিকারি

নিউজ ফোর ডেস্ক : তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক ব্যাণার্জীকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারি। এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ বাম বিরোধী নেতা বলে পরিচিত শিশির অধিকারি এদিন তমলুক জেলাশাসক দফতরে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। 

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও দেন তিনি। অভিষেক ব্যাণার্জী সম্পর্কে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তাঁর চিরাচরিত ভঙ্গিমায় বলেন,"ও একেবারে বাচ্চা ছেলে ওর সম্পর্কে মন্তব্য করতে কষ্ট হয়ষ ও বেঙ্গল পলিটিক্সে একেবারে নবীশ।" এছাড়াও তিনি আরও বেশ কিছু বিষয়ে নিজের মতামত জানান। তিনি ককরোচ জনতা পার্টি সম্পর্কে বলেন,এক সময় কর্পূরের মত উবে যাবে ওরা। আগামীদিনে ভারতে দুটি রাজনৈতিক দল শাসন করবে। অন্ততভারতের ইতিহাস তাই বলে।

গত পঁচিশ বছরে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তিনি এই ঘোষণাকে সমর্থন করেন এবং স্বাগত জানান।

এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরে জেলাশাসক নিরঞ্জন কুমার সমেত বিভিন্ন বিশিষ্ঠ অতিথিরা।

— বিজ্ঞাপন —
Advertisement