Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

কপার তার চুরির অভিযোগে গ্রেফতার যুবক, উদ্ধার ১০ কেজি পোড়া তার

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 15, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কপার তার চুরির অভিযোগে গ্রেফতার যুবক, উদ্ধার ১০ কেজি পোড়া তার

দেবিকা দত্ত:শিলিগুড়ি:  কপার তার চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম গোপাল দে। তিনি শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী কলোনির বাসিন্দা। তাঁর কাছ থেকে প্রায় ১০ কেজি পোড়া কপার তার উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর জিটিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মী শঙ্কর দাস ভক্তিনগর থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, শঙ্কর পার্ক এলাকায় সংস্থার একটি সাইট থেকে কপার কেবল চুরি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল গোপাল দে-কে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছ থেকে চুরি যাওয়া কপার তার উদ্ধার হয় বলে তদন্তকারীদের দাবি। এরপর চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement