Monday, November 2, 2026
আল্ট্রা লোকাল

তদন্তে বাধা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগে গ্রেফতার যুবক

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
তদন্তে বাধা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির অভিযোগে গ্রেফতার যুবক

দেবিকা দত্ত: শিলিগুড়ি:পুলিশের তদন্তের কাজে বাধা দেওয়া ও ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের মমতাপাড়ায়। ওই ঘটনায় শুভ রায় (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি ঘটনার তদন্তে মমতাপাড়ায় গিয়েছিলেন এনজেপি থানার এএসআই মনোজ মজুমদার। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্যের ভিডিয়ো রেকর্ডিং করছিলেন তিনি। সেই সময় শুভ তদন্তের কাজে বাধা দেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, কর্তব্যরত পুলিশকর্মীর সঙ্গে তিনি ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।

এর পরেই শুভকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পিছনে আরও কয়েক জন স্থানীয় বাসিন্দার ভূমিকা থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করার কথা। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সে জন্য আদালতে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement