দেবিকা দত্ত: শিলিগুড়ি: ব্যাংকের কাজ সেরে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। ফুলবাড়ির আমায়দিঘি সংলগ্ন এলাকায় একটি লরির ধাক্কায় মৃত্যু হল এক গৃহবধূর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতার নাম ফজিরন খাতুন। তাঁর স্বামী আখতার আলী। দু’জনেই রাজগঞ্জের ভান্ডারীগছ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ব্যাংকের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময় ফুলবাড়ির আমায়দিঘি সংলগ্ন এলাকায় একটি লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর জখম হন ফজিরন ও তাঁর স্বামী আখতার। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় ফজিরনের।
কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়।