Monday, November 2, 2026
জেলা

প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন সোমেশ্বর

Published by Newz4 Admin |
অনন্যা দে Posted by অনন্যা দে
- October 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন সোমেশ্বর

নিউজ ফোর ব্যুরো: পেশায়  স্কুল শিক্ষক।আজ তিনি জেলার প্রায় তিন হাজারের অধিক প্রাথমিক স্কুলের অভিভাবক। আর সেই অভিভাবক শুরুর দিনেই পরিষ্কার করে দিলেন,অভিনব কিছু নয়।স্কুলের পঠনপাঠনকে পুরানো গরিমা ফিরিয়ে আনতে সরকারী কর্মপদ্ধতিকে বাস্তবায়ন করার কাজই তাঁর কাজ।

রাজ্যে সরকার বদলের পর থেকেই,বীরভূম জেলা প্রাথমিক স্কুল শিক্ষা সংসদের চেয়ারম্যান পদটি ফাঁকা ছিল।আগের চেয়ারম্যান তাঁর মেয়াদের আগেই পদ থেকে ইস্তফা দেন।দীর্ঘদিন ফাঁকা থাকার পর,বুধবার এই পদে বসেন সিউড়ি শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক সোমেশ্বর বড়াল।পেশায় তিনি শিক্ষক হলেও,তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন।যদিও এটি তাঁর নেশা।এবার ওনার উপর পড়ল গুরু দায়িত্ব।তিনি বলেন,‘অভিনব করার ইচ্ছা নেই।তবে সরকারের শিক্ষা নীতি বাস্তবায়ন করা হবে।বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার মান যথেষ্ট উন্নত।তবে অবশ্যই কিছু খামতি আছে।সেগুলি কিভাবে মিটিয়ে ফের প্রাথমিক শিক্ষাকে পুরানো গরিমায় ফিরিয়ে আনা যায় সেই চেষ্টাই করা হবে।’

— বিজ্ঞাপন —
Advertisement