Saturday, October 31, 2026
রাজনীতি

সোনারপুরের বারেন্দ্রপাড়ায় সিপিএম ও বিজেপি কর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা

Published by Newz4 Admin |
সুমন সাহা Posted by সুমন সাহা
- October 07, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সোনারপুরের বারেন্দ্রপাড়ায় সিপিএম ও বিজেপি কর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে ছড়াল উত্তেজনা

 সুমন সাহা:দক্ষিণ২৪পরগণা:রাজপুর-সোনারপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।

বিজেপির অভিযোগ, সিপিএমের তরফে দেশবিরোধী স্লোগানের প্রতিবাদ করায় তাঁদের উপর হামলা চালানো হয় এবং বিজেপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। তাদের দাবি, কোনও দেশবিরোধী স্লোগান নয়, দলীয় স্লোগানই দেওয়া হচ্ছিল। বিজেপির কয়েকজন কর্মী সিপিএমের পার্টি অফিস দখল করতে এসেছিলেন বলেও অভিযোগ সিপিএমের।

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুজোর আগে পার্টি অফিসের সামনে বইয়ের স্টল করা নিয়ে প্রথমে বিবাদের সূত্রপাত। পরে তা সংঘর্ষের চেহারা নেয়। ঘটনায় সিপিএম ও বিজেপি—দু’পক্ষই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement