Monday, November 2, 2026
জেলা

শালবনী জমি দুর্নীতিঃ জমি পুনরুদ্ধারে নামল রাজ্য সরকার

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
শালবনী জমি দুর্নীতিঃ জমি পুনরুদ্ধারে নামল রাজ্য সরকার

 


বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : শালবনি জমি দুর্নীতি মামলা চলাকালীন এবার বিক্রিত সরকারি জমি পুনরুদ্ধার করতে শুরু করল রাজ্য সরকার। এর আগেই সুজয় হাজরা ঘনিষ্ঠ অমিত ঘোষকে সিআইডি সরকারি জমি বিক্রি করা হয়েছিল সেগুলো চিহ্নিতকরণ করেছিল। পরে শালবনী বিএলএলআরও অফিসে সেই জমির রেকর্ড দেখার পর নিশ্চিত হয় যে ওগুলি সরকারি জমি ছিল। তারই মধ্যে আজকে একটি হোটেল এবং একটি পেট্রোল পাম্পে সিআইডি, শালবনি থানার পুলিশ এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এর উপস্থিতিতে গর্ত করে বোর্ড লাগিয়ে দেওয়া হয়। যেখানে লেখা রয়েছে "এই জমি পশ্চিমবঙ্গ সরকারের অধীন।"
উল্লেখ্য, শালবনীতে সীতারামপুর মৌজা সহ বেশ কয়েকটি মৌজায় সরকারি জমিকে জমির চরিত্র পরিবর্তন করে রায়ত বানিয়ে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে। সেই কোটি কোটি টাকার অংশ গিয়েছিল সুমিত রায় মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনটাও অভিযোগ রয়েছে। তারই প্রথম ধাপ হিসাবে সরকারি জমি চিহ্নিতকরণ করে সরকারি জমি পুনর্দখল শুরু করল রাজ্য সরকার।
শালবনীর বি এল আর ও মৈনাক চট্টোপাধ্যায় জানান কোর্টের নির্দেশেই এই সরকারি বোর্ড লাগানো হয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement