Saturday, October 31, 2026
রাজনীতি

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামাইকে মারধোর!অভিযোগের তির বিজেপির দিকে

Published by Newz4 Admin |
সুমন সাহা Posted by সুমন সাহা
- October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামাইকে মারধোর!অভিযোগের তির বিজেপির দিকে

সুমন সাহা:গঙ্গাসাগর: রাজ্যে রাজনৈতিক সংঘাতে নতুন করে উত্তপ্ত হলো দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরার জামাই স্বপন প্রধানকে ঘিরে ধরে মারধরের অভিযোগ উঠল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের সেই ভিডিও।

 


রবিবার সাগরের কালীবাজারে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। অভিযোগ, স্বপন প্রধানকে ঘিরে কিল, চড় ও থাপ্পড় মারা হয়। তাঁকে বাঁচাতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যে এই মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।


ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হলেও, প্রাক্তন মন্ত্রী বঙ্কিম হাজরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে, বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, অতীতে মিথ্যা মামলা দায়ের, হুমকি দেওয়া, জমি দখল এবং চাকরি দুর্নীতিতে যুক্ত থাকার কারণে সাধারণ মানুষ ও স্থানীয় কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ জমে ছিল, যার বহিঃপ্রকাশ ঘটেছে এই ঘটনায়।


এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

— বিজ্ঞাপন —
Advertisement