Saturday, October 31, 2026
আল্ট্রা লোকাল

ঘাটালে মর্মান্তিক পথ দুর্ঘটনা! ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু স্কুলছাত্রের

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 26, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
পশ্চিম মেদিনীপুরের দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড়

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-ঘাটালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃ*ত্যু। দ্রুতগতির মালবোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক স্কুলছাত্রের। দুর্ঘটনার অভিঘাতে স্কুটি থেকে ছিটকে পড়ার পর ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় ওই নাবালকের। সোমবার ঘাটাল থানার কামালপুর এলাকার বাসিন্দা অঙ্কুশ ঘোষের এই মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকায় শোকের আবহ।

স্থানীয় সূত্রে জানা যায়, অঙ্কুশ ঘোষ ঘাটালের মারিচ্যা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে এই দূর্ঘটনা। গ্রামীণ রাস্তা থেকে রাজ্য সড়কে ওঠার সময় উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মালবোঝাই ডাম্পার স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং স্কুটির চালক অঙ্কুশ মাটিতে পড়ে যায়। এরপরই ডাম্পারটি অঙ্কুশের মাথার উপর দিয়ে চলে যায় বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী দের দাবি। তাতেই ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় ওই কিশোরের।

এক মুহূর্তে সব শেষ! যার বাড়ি ফেরার কথা ছিল পরিবারের কাছে, সেই বাড়িতেই ফিরল তার মৃ*ত্যুসংবাদ। অঙ্কুশের আকস্মিক মৃ*ত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের পরিবেশ। এভাবে প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনা মেনে নিতে পারছেন না আত্মীয়স্বজন থেকে প্রতিবেশীরাও।

তবে দ্রুতগতির ভারী যানবাহনের কারণে গ্রামীণ রাস্তা ও রাজ্য সড়কের সংযোগস্থলে হামেশাই ঘটছে দুর্ঘটনা। মূলত, ছোট রাস্তা থেকে প্রধান সড়কে ওঠার সময় যানবাহনের গতি নিয়ন্ত্রণ থাকে না এবং নিরাপত্তা বিধি না মেনে চলার কারণে আরও একবার হলো এই মর্মান্তিক ঘটনা। ঘাতক ডাম্পারটি দুর্ঘটনার পর পুলিশ আটক করেছে।

— বিজ্ঞাপন —
Advertisement