Saturday, October 31, 2026
জেলা

ভার্চুয়ালি অনুষ্ঠানের মধ্য দিয়ে বেলদাতে জনজাতি বাসিন্দাদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দিল প্রশাসন

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 23, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নারায়ণগড় বিধানসভার বেলদা অডিটোরিয়ামে মূখ্যমন্ত্রী

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:প্রান্তিক জনজাতি পরিবার গুলির পুষ্টি ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। সমাজে পিছিয়ে পড়া লোধা শবর জন জাতিগুলিকে প্রতি সপ্তাহে রেশনের পাশাপাশি চাল, ছোলার ডাল, মসুর ডাল, সয়াবিন, সর্ষের তেল ও গুড় দেওয়ার এই প্রকল্পের সূচনা হয় ঝাড়গ্রামে। এদিন ঝাড়গ্রাম থেকেই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার  নারায়ণগড় বিধানসভার বেলদা অডিটোরিয়ামে আয়োজন করা হয় ভার্চুয়াল অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার পাপিয়া সুলতানা, নারায়ণগড়ের বিধায়ক রামপ্রসাদ গিরি, কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

এই অনুষ্ঠান মঞ্চ থেকেই এই জনজাতি পরিবারগুলির হাতে পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন বিধায়ক থেকে জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকরা।রাজ্যের মুখ্যমন্ত্রীর চালু করা এই পরিষেবা পেয়ে খুশি পিছিয়ে পড়া জনজাতি পরিবার গুলি।

— বিজ্ঞাপন —
Advertisement