Monday, November 2, 2026
জেলা

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের

বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর: পঞ্চমীর সন্ধ্যায় খড়গপুর এর গোপালি তে পূজা উদ্বোধন এ এসে রাজ্যের প্রাক্তন মুখযমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষের।

বৃহস্পতিবার সন্ধ্যায় খড়্গপুরের গোপালি তে পুজো উদ্বোধনের অনুষ্ঠানে এসে বিজেপি নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, রাজ্যের প্রাক্তন মুখযমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রসঙ্গে প্রশ্ন করলে, তিনি বলেন এক সময় যখন তার নামে কোনো এফআই আর ছিলনা তখন ১০০জন পুলিশ আমার বাড়িতে ঢুকিয়ে লুটপাট করিয়ে ছিলেন তিনি। আমি এটা বলতে পারি অনেকর জীবন নষ্ট করেছেন তিনি। অনেকের উপর অত্যাচার করেছেন। ওনার শাসন কালে বহু মানুষ খুন হয়েছেন। স্বাভাবিক ভাবেই ওনার বিরুদ্ধে  ক্ষোভ বিক্ষোভ অত্যন্ত সাধারণ একটা জিনিস। কোনোভাবেই কোনো আক্রমণ আমরা প্রশ্রয় দেইনা। কিন্তু ওনার উপর অনেকের ক্ষোভ বিক্ষোভ আছে গুণ্ডা বাদমাশ দিয়ে আমার ঘর লুটপাট করেছে। আমার স্বামীকে মিথ্যা অপবাদে জেলে ঢুকিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। উনি বহু মানুষের জীবন নষ্ট করেছে। এটা যা হচ্ছে একমাত্র উনি দায়ী। এর পাশাপাশি তিনি বলেন পালাবদলের জন্য মানুষ আনন্দিত তাই নয় কারণ মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। হিন্দুরা মনের আনন্দে বেরিয়ে পূজা দেখছে, কারণ তারা জানে কোথাও তারা আক্রমণ হবে না। কোথাও মূর্তি ভেঙ্গে দেবেনা। একটা আইনের শাসন চলছে এখন এই রাজ্যে।

 

পূজা কমিটির তরফে সভাপতি জানান গোপালির এই পূজা এই বছর  ব্রিটিশ আমলের সময় যে ডাক ঘর ছিল সেই ঐতিহাসিক দিক তুলে ধরা হয়েছে। কারণ বর্তমান সময়ে মোবাইল এর যুগে এই ডাক পরিষেবা একেবারেই নেই। তাই পুরানো দিনের এই চিত্র নিয়ে এবারের থিম ঐতিহাসিক ডাক ঘর। এখানে রয়েছে চিঠি বয়ে নিয়ে যাওয়া রানার থেকে পায়রা এবং ঐতিহ্যাসিক সময়ে ডাক পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। হোগলা পাতা কাঠ খড় সহ বিভিন্ন প্রাকৃতিক জিনিসের সহযোগে এই মন্ডপ সজ্জিত হয়েছে। এ বছর ৬৪তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো।

— বিজ্ঞাপন —
Advertisement