Sunday, November 1, 2026
রাজনীতি

হনুমান চল্লিশা নিয়ে বাম নেতার 'কটাক্ষের' প্রতিবাদ! বাঁকুড়ায় সিপিআইএম কার্যালয়ের সামনে হনুমান চালিশা পাঠ বজরং দল ও হিন্দু মহাসভার

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- October 03, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হনুমান চল্লিশা নিয়ে বাম নেতার 'কটাক্ষের' প্রতিবাদ! বাঁকুড়ায় সিপিআইএম কার্যালয়ের সামনে হনুমান চালিশা পাঠ বজরং দল ও হিন্দু মহাসভার

বাঁকুড়া, মহম্মদ শাহজাহান আনসারী:-

হনুমান চল্লিশা এবং সনাতন সংস্কৃতি নিয়ে বাম নেতার করা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড়. CPI(M) রাজ্য সম্পাদকের সেই 'আপত্তিকর' মন্তব্যের প্রতিবাদে এবার তীব্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ায় বাঁকুড়ার স্কুলডাঙ্গায় ।জেলা CPI(M) কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তীব্র বিক্ষোভ দেখায় বজরং দল এবং হিন্দু মহাসভার কর্মী সমর্থকেরা. বাম নেতার এই বক্তব্যকে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে চরম আঘাত হিসেবে দাবি করেছে হিন্দু মহাসভা.

প্রতিবাদের অংশ হিসেবে  জেলা পার্টি অফিসের ঠিক সামনেই প্রকাশ্য রাস্তায় লাউডস্পিকারে হনুমান চল্লিশা পাঠ করেন সংগঠনের সদস্যরা. ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়. বিক্ষোভকারীদের দাবি, হিন্দু ধর্ম ও দেব-দেবীকে নিয়ে এই ধরণের কুরুচিকর মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং অবিলম্বে এর জন্য ক্ষমা চাইতে হবে।

— বিজ্ঞাপন —
Advertisement