Monday, November 2, 2026
জেলা

কর্মরত অবস্থায় এক নার্সকে যৌন হেনস্তা!গ্রেফতার বিএমওএইচ

Published by Newz4 Admin |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
কর্মরত অবস্থায় এক নার্সকে যৌন হেনস্তা!গ্রেফতার বিএমওএইচ

 বীণা নন্দী দাস: পশ্চিম মেদিনীপুর : এক নার্সকে কর্মরত অবস্থাতেই যৌন হেনস্থা ও মারধর করার অভিযোগ খোদ বিএমওএইচ এর বিরুদ্ধে!   অভিযোগের পরই গ্রেফতার স্বাস্থ্য দপ্তরের  আধিকারিক

জানা যায়, গত বৃহস্পতিবার বেশ কিছু প্রয়োজনীয় নথি আনতে গড়বেতা BMOH এর অফিসে গিয়েছিলেন গড়বেতাতেই একটি স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্ব থাকা কমিউনিটি হেলথ অফিসার পদে থাকা এক নার্স। অভিযোগ, নথিপত্র দেওয়ার সময় BMOH প্রথমে তাকে প্রেমের প্রস্তাব দেয় ও যৌন হেনস্তা করে। সেই প্রস্তাবে সাড়া না দেওয়াতেই তাকে মারধর করে BMOH ডক্টর প্রবীর কুমার বাউরী। আহত অবস্থায় গড়বেতায় তিনি চিকিৎসা করান। প্রথমে সম্মানের খাতিরে তিনি থানায় লিখিত অভিযোগ না জানালেও পরিবারের পরামর্শে রবিবার গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নার্স। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে গড়বেতা থানার পুলিশ। 
পালানোর চেষ্টা করতে থাকা ওই বিএমওএইচ কে গরবেতা থানার পুলিশ অভিযান চালিয়ে রবিবার রাতে গ্রেপ্তার করে। এর আগেও বেশ কয়েক বার ওই নার্স কে এই স্বাস্থ্য আধিকারিক কুপ্রস্তাব দিয়েছিলেন বলে জানান এই নার্স।

ধৃত অভিযুক্ত BMOH কে এদিন গড়বেতা আদালতে তোলা হয়।


এই ঘটনায় বিভাগীয় তদন্ত করা হবে বলেই জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শংকর সারেঙ্গী। আইন আইনের পথে চলবে বলেই তিনি জানান। জেলা স্বাস্থ্য দপ্তর থেকেও একটি টিম তৈরি করা হয়েছে তদন্তের জন্য।

— বিজ্ঞাপন —
Advertisement