বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ডিহিচেতুয়া খালের জলে এক ব্যক্তির মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃত ব্যক্তির নাম জয়দেব বেরা। তাঁর বাড়ি দাসপুর থানার ডিহিচেতুয়া এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানান,জয়দেব বেরা বেশ কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে খালের জলে তাঁর মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় দাসপুর থানার পুলিশ।
তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তার কারণ এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।এই ঘটনায় ডিহিচেতুয়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।